কর্মস্থলে ফেরা হলো না পাঁচবিবির হাসানের
কাজে ফেরা হলো না আবু হাসানের। জমানো হলো না ১ মাস বয়সী মেয়ের ভবিষ্যতের জন্য টাকা। রোববার (১ আগস্ট) সকালে বগুড়ার বিমান মোড়ে রংপুর থেকে ঢাকামুখী ডলফিন নামক ঘাতক বাস কেড়ে নিল তার সব স্বপ্ন। নিহত আবু হাসান (২৩) পাঁচবিবি উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তার ফুফাতো ভাই।
পরিবার সূত্রে জানা যায়, আবু হাসান ডিবিএল গ্রুপের প্রতিষ্ঠান মাওনা ফ্যাশন লিমিটেডর সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়ি এলেও হঠাৎ অফিস থেকে জানানো হয় রোববার থেকে অফিস খোলা। তাই শনিবার রাতেই ট্রাকে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। বগুড়া মাটিডালীর বিমান মোড়ে নেমে রংপুর থেকে আরো সহকর্মী আসার খবরে সেখানে অপেক্ষা করেন। এ সময় ঢাকাগামী ডলফিন নামক বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। পরে দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি বগুড়া সদর থানা থেকে ফোন করে পরিবারকে জানানো হয়।
বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
নিহত আবু হাসান এক কন্যাসন্তানের জনক। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে এলাকা ও পরিবারে শোকের ছায়া নেমে আসে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied