ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পরিবহনের চাপ বাড়ছে, চালক-যাত্রীরা ভোগান্তিতে
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পরিবহনের চালকসহ যাত্রীরা। শুক্রবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের কামাঙ্খা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত পিকআপ সড়কে উল্টে পড়ে যায়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়েছে যায়। যার কারণে ওই অংশে যানজটের সৃষ্টি হয়।
শনিবার (১০ জুন) ভোররাত হতে সকাল ১০ পর্যন্ত মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকাজুড়ে পরিবহনের দীর্ঘ সারির ফলে কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়। এতে করে স্থানীয় যানবাহন চলাচলেও ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। এরপর সকাল ১০টার পর যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।
জানা যায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ড পর্যন্ত চারলেনের সড়ক থাকলেও টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার দুই লেনের সড়ক। এরমধ্যে চারলেন উন্নতকরণ প্রকল্পের কাজও চলছে।
আবার প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। যার ফলে যানজট, গাড়ির দীর্ঘ সারিতে চরম ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা। গত বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যেরাতে মহাসড়কের কালিহাতীর কামাঙ্খা মোড়ে পরিবহন বিকল হওয়ার ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত পরিবহনগুলো সরাতে সময় লাগে। ফলে সৃষ্টি হয় যানজটের।
এ ব্যাপারে বঙ্গবন্ধু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে মহাসড়কের কামাঙ্খা মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান উল্টে যায়। এতে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি সরাতে প্রায় ১ ঘণ্টার মতো সময় লাগে। এছাড়া মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবারও একই স্থানে একটি ট্রাক বিকল হওয়ার ঘটনা ঘটেছিল।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied