ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৩৯৪ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
প্রায় ছয় ঘণ্টার এক অভিযানে ভূমধ্যসাগর থেকে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী কাঠের নৌকা থেকে বাংলাদেশিসহ প্রায় ৩৯৪ জনকে উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগরে বিপজ্জনকভাবে উপচে পড়া কাঠের নৌকা থেকে রোববার রাতে দু’টি দাতব্য উদ্ধারকারী জাহাজ ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের এই খবর দিয়েছে। জার্মানি এবং ফ্রান্সের বেসরকারি সংস্থা সি-ওয়াচ ৩ এবং ওসান ভাইকিংয়ের উদ্ধারকারী জাহাজ উত্তর আফ্রিকার উপকূল থেকে ৬৮ কিলোমিটার দূরে তিউনিশিয়ার জলসীমার ভেতরে তেল স্থাপনা এবং অন্যান্য জাহাজের কাছ থেকে ভূমধ্যসাগরে ভাসতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছে।
সি-ওয়াচ ৩ রোববার রাতে ভূমধ্যসাগরে রাতের ওই অভিযানের নেতৃত্ব দিয়েছে। জার্মানির এই অলাভজনক সংস্থা মোট ১৪১ জনকে উদ্ধার করেছে। এছাড়া বাকি অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছে ওসান ভাইকিংস। রাতের এই উদ্ধার অভিযানে জার্মানির আরেক এনজিও রেসকিউ শিপের ইয়াট ‘নাদির’ সহায়তা করেছে।
তবে ভূমধ্যসাগরে কাঠের নৌকায় ভাসতে থাকা অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কারও মৃত্যু অথবা কেউ আহত হয়েছেন কি-না তা এখনও পরিষ্কার নয়। নৌকাটির পাটাতন এবং বাহিরে অভিবাসনপ্রত্যাশীদের ব্যাপক ভিড় ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, নৌকাটি পানিতে অবতরণের পর এর ইঞ্জিন বিকল হয়ে যায়।
এমএসএম / এমএসএম
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন