ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আত্রাইয়ে নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধার মরদেহ


আত্রাই প্রতিনিধি photo আত্রাই প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ৩:১০

নওগাঁর আত্রাইয়ে ময়েন উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হবার একদিন পরে নদীতে তার মরদেহ ভেসে উঠেছে। শুক্রবার সকালে গোসল করতে নেমে নিখোঁজ হলে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল দিনভর তার সন্ধান করতে পারেনি। শনিবার সকালে তার মরদেহ ভেসে ওঠে। বৃদ্ধ ময়েন উদ্দীন উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মৃত মছির উদ্দীনের ছেলে।

বৃদ্ধ ময়েন উদ্দীনের ভাই সুলতান হোসেন বলেন,শুক্রবার সকালে বাড়ীর অদুরে আত্রাই নদীতে গোসল করতে যান ময়েন উদ্দীন। এর পর নদীতে নেমে নিখোঁজ হয়। তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। এর পর আত্রাই ফায়ার সার্ভিস কর্মীরা এবং রাজশাহী থেকে ডুবুরিদল এসে নদীতে দিনভর খুঁজেও তার সন্ধান করতে পারেনি। পরে শনিবার সকালে ময়েন উদ্দীনের মরদেহ ভেসে ওঠে।

আত্রাই ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার নেকবর আলী বলেন, বৃদ্ধ নিখোঁজ হবার সংবাদ পাওয়ার পর থেকে আমরা এবং রাজশাহী থেকে চার সদস্যের ডুবুরিদল যৌথভাবে অনেক চেষ্টা করেও সন্ধান করতে পারিনি। তবে শনিবার সকালে তার মরদেহ ভেসে ওঠে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেকুর রহমান সরকার বলেন,এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান