ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

প্রীতি ম্যাচ খেলতে চীনে মেসি-ডি মারিয়ারা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ৩:৫২

চলতি মাসে এশিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ জুন প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চীনের বেইজিং শহরে। এ ম্যাচকে সামনে রেখে শনিবার চীনে পৌঁছেছে মেসি-ডি মারিয়ারা।

আয়োজকদের অশিফিয়াল সোশ্যাল মিডিয়া সাইট ওয়েইবোতে বিশ্বকাপ জয়ীদের চীনে পৌঁছানোর খবর নিশ্চিত করা হয়েছে। সেখানে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, বিমান থেকে নামছেন আলবিসেলেস্তেরা।

 

প্রথম দফায় চীনে পৌঁছান এজেকুয়েল প্যালাসিওস ও ফাকুন্দো বুনানত্তে। কয়েক ঘণ্টা পর নিকোলাস ওটামেন্ডি ও ক্রিস্টিয়ান রোমেরোও যোগ দেন তাদের দলে। এরপর বেইজিংয়ে পা রাখেন লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, লো সেলসো, এনজো ফার্নান্দেজ ও নাহুয়েল মলিনা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে বলছে, আজই একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে দলটির কোচ লিওনেল স্ক্যালোনির।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি হবে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে। এরপর ইন্দোনেশিয়ার উদ্দেশে উড়াল দেবে কাতার বিশ্বকাপ জয়ীরা। সেখানে গেলোরা বুং স্টেডিয়ামে ১৯ জুন ইন্দোনেশিয়ার মুখোমুখি হবেন মেসিরা।

আর্জেন্টিনা দল: এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুল্লি, ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, জার্মান পাজ্জেলা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওটামেন্ডি, ফাকুন্দা মেদিনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, মার্কাস আকুনা, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজেকুয়েল প্যালাসিওস, ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাডা, লো সেলসো, লুকাস ওকাম্পস, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, জিওভান্নি সিমিওনে, আলেহান্দ্রো গার্নাচো ও নিকো গঞ্জালেস।

এমএসএম / এমএসএম

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত

দু’দিনও গেল না বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, আইসিসিকে উইকেট রিভিউয়ের দাবি!

ব্যাটিং বিপর্যয়ের কোনো অজুহাত নেই: শান্ত