ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

তৃতীয় বিয়েতে বাঁধা

মায়ের সাথে অভিমানে ছেলের আত্মহত্যা


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ৪:৫১

পর পর দু’টি বিবাহ বিচ্ছেদের পর প্রেম করে ৩য় বিয়ে করতে বাঁধা দেয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ছেলে রিফাত (২১)। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শুক্রবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামের মৃত আজিজুল হকের ছেলে শাকিল আহমেদ রিফাতের এক বছর আগে প্রথম ও তিন মাস আগে দ্বিতীয় বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তৃতীয় বিয়ে করার জন্য তার পরিবারকে চাপ সৃষ্টি করলে তার মা বাঁধা প্রদান করে। যার কারণে মায়ের সাথে অভিমান করে নাওয়া খাওয়া ছেড়ে দেয় রিফাত। দু’দিন আগেও ঘরের ভিতর ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। পরে গত রাতে পরিবারের সবাই ঘুমিয়ে যাওয়ার পর বাড়ির পাশে পুকুর পাড়ের আম গাছের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে রিফাত। 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান