ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভোলাহাটে লাশের ময়নাতদন্তে পরিবারের বাধা


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ১০-৬-২০২৩ বিকাল ৫:২০
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নববধূর লাশ ময়নাতদন্তে পরিবারের বাধা। পুলিশ ও পরিবারের সদস্যদের সাথে বাকবিতন্ডা ।ঘটনাটি ঘটেছে ১০ জুন শনিবার উপজেলার চামামুশরীভূজা গ্রামে। নববধূর পারিবারিক সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী গ্রামের প্রবাসি মোঃ আলম আলীর মেয়ে আরিফার(১৫) সাথে তিন মাস পূর্বে ভোলাহাট উপজেলার চামামূশরীভূজা গ্রামের মোঃ মইনুল ইসলামের ছেলে মোঃ মোস্তাকিমের সাথে বিয়ে হয়। ৯ জুন রাতে নববধূ ও তাঁর স্বামী স্বাভাবিকভাবে ঘুমাতে যায়। ১০ জুন সকালে তাঁর স্বামী স্ত্রীকে মৃত দেখে চিৎকার দিলে বাড়ীর মানুষসহ এলাকার লোকজন ভীড় করে। খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ঘটনাস্থলে গেলে ময়নাতদন্ত না করার জন্য পুলিশের সাথে পরিবারের সদস্যরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতন্ডার এক পর্যায়ে পুলিশ ও পরিবারের সদস্যদের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে। তবে গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন, এক পর্যায়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য এ সময়  গোমস্তাপুরের এসপি সার্কেল, গোমস্তাপুর ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ চোখে পড়ার মত পুলিশের উপস্থিত ছিলো। এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার