ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব গ্রহণ


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১-৮-২০২১ বিকাল ৫:২৯

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের উপ-উপাচার্য হিসেবে আজ রোববার (১ ‍আগস্ট) দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম হাবিবুর রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি কোভিড-১৯-এর স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে ডুয়েটের মূল ফটকে স্থাপিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

নবনিযুক্ত উপ-উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ডুয়েট শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতিসহ অনেকেই। এ সময় তিনি প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা ও গবেষণায় ডুয়েটকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালনের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ে তোলার যে মহাপরিকল্পনা রয়েছে সেটাতে আরো কার্যকরভারে শরিক হতে চাই।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক (ইঞ্জি.) ও ১৯৯৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে ২০০২ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্স প্রোসিডিংস-এ ২০টির অধিক পেপার প্রকাশিত হয়েছে। তিনি ১৯৮৭ সালের এপ্রিল মাসে তৎকালীন বিআইটি, ঢাকায় (বর্তমানে ডুয়েট) লেকচারার পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কোনাউর গ্রামে ১৯৬৩ সালের ২৫ শে অক্টোবর জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মুনশি আবদুল আহাদ এবং মাতা মরহুম সালেহা খাতুন।

অপরদিকে যথাযোগ্য মর্যাদায় শোকের মাস আগস্টকে স্মরণ করল ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম হাবিবুর রহমানের নেতৃত্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রারসহ অন্যান্য ব্যক্তিবর্গ কোভিড-১৯-এর স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে উপস্থিত ছিলেন। এ সময় শোকাবহ ১৫ আগস্টে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন