ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শ্রমিকলীগ নেতা অপু হত্যাকাণ্ড : দুই শিক্ষকসহ গ্রেপ্তার ৬


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ১২:১৪

রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকায় পূর্ব শত্রুতার জেরে অপু ইসলাম (৩৫) নামে শ্রমিক লীগ নেতাকে পিটিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে মামলা হয়েছে।

শনিবার (১০ জুন) দিবাগত রাতে নিহত অপুর ভাই খোরশেদ বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৯। মামলার পর অপু হত্যায় জড়িত সন্দেহে স্থানীয় সাতারকুল স্কুলের দুই শিক্ষক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিন শিক্ষার্থীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অপু সাতারকুল এলাকার বাসিন্দা। তিনি ৪১ নং ওয়ার্ড শ্রমিক লীগের আহ্বায়ক ছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার রাত ৯টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে মামলা হয়েছে। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিহত অপুর খালাতো ভাই দিপু হাসান বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অপু রাস্তা দিয়ে যাওয়ার সময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয়। বৃষ্টির কারণে রাস্তার ডান পাশে পানি জমে ছিল। কে কোন পাশ দিয়ে যাবে সেটা নিয়ে তাদের সঙ্গে বাদানুবাদ হয় অপুর।

পরে শিক্ষার্থীরা তাকে ধরে তাদের ভাড়া বাসার সাততলার ছাদে নিয়ে যায়। সেখানে তাকে ব্যাপক মারধর করে তারা। একপর্যায়ে ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে তাকে নিচে ফেলে দেয় (লিফট এখনো যুক্ত করা হয়নি)। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অপুকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি