ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

শিগগিরই খুলতে পারে বিশ্ববিদ্যালয়গুলো : শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৫-২০২১ দুপুর ২:৪৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের করোনার টিকাদান সম্পন্ন করে শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হবে। রোববার (৩০ মে) দুপুরে অনলাইনে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ক্যানভাস লার্নিং ম্যানেজম্যান্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরও বলেন, করোনার কারণে কিছুটা সেশনজট হলেও তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এর আগে শনিবার দেশে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলে ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গত বুধবার (২৬ মে) ডা. দীপু মনি বলেছিলেন, করোনা পরিস্থিতি যদি খুব বেশি খারাপ না হয়, তাহলে ১৩ জুন থেকে স্কুল-কলেজ খোলার চিন্তা রয়েছে। স্কুল-কলেজ খুললে প্রথম ধাপে দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির সপ্তাহে ৬ দিন করে ক্লাস নেয়া হবে। আর বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

চলমান বিধিনিষেধের মধ্যে ২৯ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিলো। কিন্তু চলমান বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি করায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১২ জুন পর্যন্ত আরো বাড়ানো হয়।

উল্লেখ্য, করোনা প্রতিরোধে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে গত বছরের ১৭ মার্চ থেকে।

চলতি বছরের শুরুর দিকে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে কয়েক দফা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি।

জামান / জামান

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন