চন্দনাইশে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে একটি মিনিবাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন আবতার (২৮) নামে ওই মাইক্রোবাসের চালক। আহত হয়েছেন মাইক্রোবাসের ৫ যাত্রী। রোববার (১ আগস্ট) মহাসড়কের হাশিমপুর বুলার তালুক রাস্তার মাথা পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইক্রোবাসচালকের বাড়ি চকরিয়ার খুটাখালী এলাকায়। তিনি ওই এলাকার মৃত ছৈয়দ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে কক্সবাজার যাওয়ার পথে মহাসড়কের হাশিমপুর এলাকায় পৌঁছলে যাত্রীবাহী মাইক্রোবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই মাইক্রোবাসের চালক মারা যান। আহত হন মাইক্রোবাসের ৫ যাত্রী। তাদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
আহতরা হলেন- চকরিয়া এলাকার জাকের হোসেনের স্ত্রী নাছমা (২৭,) রিপনের স্ত্রী আঁখি (৩০), খুটাখালী এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. বেলাল (২২), ছৈয়দ আলমের ছেলে মো. আবছার (২৫), চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজার তোফায়েলের ছেলে মো. সোহাগ (৩৬)।
দোহাজারী হাইওয়ে থানার ওসি আবদুর রব সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied