ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে ভ্যান চালক রেজাউল হত্যা মামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ৪:২২

ঝিনাইদহে ভ্যান চালক রেজাউল হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।গতকাল সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনাতায়নে এ সংবাদ সম্মেলন এবং প্রেসক্লাব চত্তওে মানববন্ধন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। 
সংবাদ সম্মেলনে ও মানববন্ধন কর্মসূচিতে লিখিত বক্তব্যে আদিল উদ্দিন বলেন, পূর্বশত্রুতার জেরে ২০১০ সালের ১০ ফেব্রুয়ারী সদর পৌরসভার মুরারীদহ গ্রামের রেজাউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করা হয়। পরে ১২ ফেব্রুয়ারী সদর থানায় ৩ জনের নাম উল্লেখ করে কয়েকজনকে অজ্ঞাত করে নিহতের স্ত্রী আনজিরা খাতুন মামলা দায়ের করেন। পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার বসির উদ্দিন এ হত্যা কন্ডের মূল পরিকল্পনাকারী বলে গ্রেপ্তারকৃত আসামীরা আদালতে স্বীকারোক্তিমূলক  জবানবন্দী দেয়। মামলায় বসির উদ্দিন, মঞ্জুরুল আলম, আক্তার ও রঞ্জিত এই ৪ জনের নামে পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ ১৩ বছরেও বিচারকার্য শেষ না হওয়ায় পরিবার ও এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। আসামীরা জামিনে বেরিয়ে মামলার বাদীদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।  দ্রুত সময়ের মধ্যে  আসামীদের গ্রেফতার করে বিচারের দাবি করেন তারা। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব চত্বরে তারা একই দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।বক্তারা অবিলম্বে ভ্যান চালক রেজাউল হত্যার বিচার দাবি করেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ