গাজীপুরে মাদক বিক্রি করে অর্জিত সম্পদ সহ একই পরিবারের ৪ সদস্য গ্রেফতার
গাজীপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে ০৬ কেজি গাঁজা, ০১ টি ডিজিটাল পরিমাপক যন্ত্র, মাদকদ্রব্য বিক্রির নগদ ২২,৫০০/- টাকা, ০১ টি R-15 মোটর সাইকেল, ১৫ ভরি ৫ রতি ওজনের বিভিন্ন ধরনের ব্যবহৃত স্বর্ণালঙ্কার, ১১ ভরি ওজনের রূপার তৈরী পুরাতন বিভিন্ন ধরনের অলঙ্কার উদ্ধার সহ ০৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মাহাবুব আলম এর দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্ববধানে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম এর নেতৃত্বে গাজীপুর মহানগর এলাকার টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া কছিমদ্দিন রোডস্থ এলাকা থেকে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
১০ই জুন রাত সোয়া ১১টায় দত্তপাড়া দিঘীরপাড় এলাকা থেকে মাদক কারবারিদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে ০৬ কেজি গাঁজা, ০১ টি ডিজিটাল পরিমাপক যন্ত্র, মাদকদ্রব্য বিক্রি করার নগদ ২২,৫০০/- টাকা ০১ টি R-15 মোটর সাইকেল,বিভিন্ন ধরনের ব্যবহৃত স্বর্ণালঙ্কার ১৫ ভরি ৫ রতি, এবং রূপার তৈরী পুরাতন বিভিন্ন ধরনের অলঙ্কার ১১ ভরি উদ্ধার করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদে, অবৈধ মাদক ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্জিত অর্থ দ্বারা গাজীপুর মহানগরের টঙ্গীর দত্তপাড়া, সদর থানার বাহাদুরপুর ও বাউপাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় জায়গা ও জমির তথ্য সহ দত্তপাড়া এলাকায় ০৬ তলা ০২ বিল্ডিং সহ বিভিন্ন ব্যাংকে, পোষ্ট অফিস সেভিংস ব্যাঙ্ক, সঞ্চয়পত্র ও ফিক্সড ডিপোজিট লক্ষ লক্ষ টাকার জমা ও লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে। বিভিন্ন থানায় আসামী মোসাঃ আসমা (৪২) এর বিরুদ্ধে ০২ টি, মোসাঃ রেশমা (৩৫) ১০ টি, মোঃ মানিক মিয়া (৩১) ০১ টি ও লিপি আক্তার লিজা (৩০) বিরুদ্ধে ০৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানা হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলাম, সহকারী উপ পুলিশ কমিশনার মেহেদী হাসান, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলাম বলেন, টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার