ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

হজ্জে যাওয়ার আগের দিন রাতে স্ট্রোকে মৃত্যু

স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ্জে যাওয়া হলো না আতাউরের


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২৩ দুপুর ২:৬

টাঙ্গাইলের ভূঞাপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ্জে যাওয়ার আগের দিন রাতে স্বামীর মৃত্যু হয়েছে। তার নাম আতাউর রহমান। তিনি উপজেলার গাবসারা ইউনিয়নের রায়ের বাসালিয়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দী গ্রামে বসবাস করে আসছিল। সে অবসরপ্রাপ্ত পুলিশের সার্জেন্ট।

রবিবার (১১ জুন) রাত দেড়টায় তিনি ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি এলাকায় নিজ বাসায় স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। সোমবার (১২ জুন) সকালে প্রতিবেশী অধ্যাপক আখতার হোসেন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আখতার হোসেন খান জানান, গত রাত দেড়টার দিকে হজযাত্রী আতাউর রহমান মৃত্যুবরণ করে। সোমবার তিনি তার স্ত্রীকে নিয়ে হজ্জ পালনে সৌদির মক্কায় যাওয়ার কথা ছিল এবং সকল প্রস্তুতি নেন। সকাল ১১ টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় তার প্রথম জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত