কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রে দু'পক্ষের হাতাহাতি
কক্সবাজার পৌরসভা নির্বাচনে দুইটি ভোট কেন্দ্রে মাহবুবুর রহমান চৌধুরীর (নৌকা) ও মাসেদুল হক রাশেদ (নারকেল গাছ) সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার ১২ জুন সকাল সাড়ে ১১টার দিকে ৪ নং ওয়ার্ডের পেশকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দুপুর ১২টার দিকে ৪নং ওয়ার্ডের এস এম পাড়া আমির হোসাইন সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পেশকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর পর থেকেই নৌকা প্রার্থীর সমর্থক ও নারকেল গাছ সমর্থকদের ভেতরে ঢুকাকে কেন্দ্র করে বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ঘটনাটি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
এছাড়াও ৫নং ওয়ার্ডের এস এম পাড়া আমির হোসাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে নৌকার সমর্থককে নারকেল গাছ মার্কার মেয়র প্রার্থী মারধর করেছে বলে অভিযোগ করেছেন নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন নারকেল গাছ মার্কার মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ।
দুই কেন্দ্রে হাতাহাতির পর ভেতর ও আশপাশ থেকে থেকে উভয় পক্ষের সমর্থকদের বের করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর কিছুক্ষণ পরেই স্পেশাল ফোর্স এসে কেন্দ্রের সামনে থেকে উভয় প্রার্থীর সমর্থকদের দূরে সরিয়ে দেয়। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, কক্সবাজার পৌরসভায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ চলছে। কোন অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটেনি। যেগুলো বলা হচ্ছে সেগুলো স্বাভাবিক বিষয়। নির্বাচনের সময় স্বাভাবিবকভাবে দুই পক্ষের একটু কথা-কাটাকাটি হয়। তারপরেও কক্সবাজার জেলা প্রশাসন, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা টহলরত অবস্থায় রয়েছে। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির খবর পেলেই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিব।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
Link Copied