ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২৩ দুপুর ৪:১৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট(বারটান) সুনামগঞ্জ কার্যালয়ের আয়োজনে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি(ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার(১২ জুন) সকাল সাড়ে ১০ টায় ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বারটানের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আব্দল ওয়াদুদ।

প্রশিক্ষণটি বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান মো: মুশফিকুছ সালেহীন এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়। এসময় সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম ও উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বক্তব্য দেন৷

প্রশিক্ষণে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ , উপসহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মাঠকর্মী, ইমাম, কৃষাণ ও কৃষাণীগনসহ দুই গ্রুপে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে জনগনের পুষ্টিস্তর উন্নয়নে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সঠিক জীবনাচার গঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ