ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

মির্জাগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ১২-৬-২০২৩ দুপুর ৪:২৭
পটুয়াখালীর মির্জাগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণকারী আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে(নতুন) এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা মাদক নিয়ন্ত্রণ বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসান'র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল কবির, সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মাধবখালী ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু প্রমুখ। 
 
এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার ও মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারুক খান উপস্থিত ছিলেন। 
 
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও তামাক প্রতিরোধী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
 
সভায় সভাপতি ব্যক্তি ও জাতীয় জীবনে তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে আলোচনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাস্কফোর্সের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ব্যাপক প্রচারসহ মাদক দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে ইতোমধ্যে গৃহিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে একযোগে কাজ করার আহবানও জানান তিনি।

এমএসএম / এমএসএম

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ