প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তি ও ঝরে পড়া রোধে করনীয়” শীর্ষক মতবিনিময় সভা
তাড়াশ উপজেলাধীন সগুনা ইউনিয়ন পরিষদ শিক্ষা বিষয়ক স্ট্যাডিং কমিটি এর সাথে প্রতিবন্ধী সংস্থার (ওপিডি) সদস্যদের “প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে ভর্তি ও ঝরে পড়া রোধে করনীয়” শীর্ষক মতবিনিময় সভা ১২ জুন সোমবার সকালে কুন্দইল ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ জুলফিকার আলী ভুট্ট। এছাড়াও উক্ত ইউনিয়ন পরিষদ শিক্ষা বিষয়ক স্ট্যাডিং কমিটি এর সদস্য, শিক্ষক প্রতিনিধি, ওপিডি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালাটি সঞ্চালনা করেন ইনক্লসিভ এডুকেশন অফিসার নীলা জামান । এরপর উক্ত সভায় চরকুশাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রউফ প্রতিবন্ধী শিশুদের কিভাবে ঝরে পড়া রোধে কাজ করা যায় এবং শিক্ষার মূল ধারায় নিয়ে এসে সমাজে প্রতিষ্ঠিত করে দেশের সম্পদে পরিনত করা যায় সে লক্ষে সবাইকে কাজ করার আহবান করেন। স্লিপ ফান্ডে প্রতিবন্ধী শিশুদের জন্য বরাদ্দ রেখেছেন এবং ইউপি চেয়ারম্যান কে বলেন যেন তিনিও বিদ্যালয়ের পাশাপাশি ইউনিয়ন পরিষদের বাজেটে প্রতিবন্ধী শিশুদের জন্য বরাদ্দ রাখেন। এরই ধারাবাহিকতায় প্রধান অতিথি তার বক্তবে বলেন যে, সগুনা ইউনিয়ন পরিষদ আগামী অর্থ বছরে জুন-২০২৩ প্রতিবন্ধী শিশু/ব্যক্তিদের উন্নয়নে বাজেট বরাদ্দ রেখেছেন এবং পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন সহায়ক উপকরন দিয়েছেন এবং আগামীতেও দেওযার জন্য আশ্বাস প্রদান করেন। এছাড়াও উক্ত শিক্ষা বিষয়ক স্ট্যাডিং কমিটির সভাপতি প্রতিবন্ধী শিশুদের ঝরে পড়া রোধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও অন্যান্য সেবাপ্রাপ্তিতে সহযোগিতা করবেন। সাইটসেভার্স এর সহযোগিতায় ও গণ উন্নয়ন কেন্দ্র বাস্তবায়িত প্রতিবন্ধী শিশুদের একীভূত শিক্ষা প্রকল্পটি তাড়াশ উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ক্যাচমেন্ট এলাকায় এবং ২টি প্রতিবন্ধী সংগঠনের উন্নয়নে কাজ করে আসছে। এছাড়াও উক্ত কর্মশালায় প্রকল্প ব্যবস্থাপক মো: আতাউর রহমান সরকার , সাইটসেভার্স এর প্রতিনিধি জেলা সমন্বয়কারী মো: মনিরুজ্জামান ও ফিল্ড ডেভলপমেন্ট ফ্যাসিলিটিটের মো: সুমন মিয়া উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা
বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ
শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা”
শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু
শ্রীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেফতার
তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি
সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন
ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন
লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন
পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত