শ্রীনগরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
শ্রীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালীন সময় দলটির প্রধান ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের হাতাপাখা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন শ্রীনগর ছনবাড়ি এলাকার আল মদিনা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শ্রীনগর চকবাজার এসে শেষ হয়। শ্রীনগর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মাকসুদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি শাহাদাত হোসাইনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে প্রায় ৮ শতাধিক দলীয় নেতাকর্মী অংশ গ্রহন করেন। এ সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মুফতি মোহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে স্লোাগান দেন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
শাফিন / শাফিন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার