ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

চরফ্যাশনে বেড়াতে আশা স্বামী-স্ত্রীকে জিম্মি করে চাঁদা আদায়


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১-৮-২০২১ বিকাল ৭:৩২
ভোলার চরফ্যাশনের দুলারহাট থানা এলাকায় দিনমজুর পরিবারের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে নীলকমল  ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুদাম সরদারের বিরুদ্ধে। শনিবার (৩১ জুলাই) বিকেলে দিনমজুর পরিবারের স্বামী-স্ত্রীর বিয়ে অবৈধ- এমন অজুহাতে জিম্মি করে ৫ হাজার টাকা আদায় করে হাতিয়ে নেন আওয়ামী লীগ ‍এই নেতা।
 
দিনমজুর শাহাবুদ্দিন অভিযোগ করেন, তার বোন তার স্বামীকে নিয়ে ঢাকা থেকে তার বাড়িতে বেড়াতে আসে। এ সময় তার বাড়িতে হানা দেন নীলকমল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুদাম সরদার। তাকে জানান তার বাড়িতে অবৈধভাবে দুজন ছেলে-মেয়ে আছে। এমন অজুহাতে তাদের পুলিশে ধরিয়ে দেয়া হবে বলে হুমকি দেন এবং ৫ হাজার টাকা দাবি করেন। তিনি সুদামকে তাদের বিয়ে হয়েছে এবং কাবিননামা রয়েছে বলে জানালেও সুদাম সরদার মানতে নারাজ। পরে তিনি নিরুপায় হয়ে সুদামকে ৫ হাজার টাকা দিতে বাধ্য হন।
 
তিনি আরো অভিযোগ করেন, ৫ হাজার টাকা নিয়ে ক্ষ্যন্ত হননি সুদাম, রাত সাড়ে ১২টার দিকে সালাউদ্দিনের কাছ থেকে আরো ৫০০ টাকা হাতিয়ে নেন।
 
অভিযুক্ত সুদাম সরদার জানান, ওই বাড়িতে অবৈধভাবে ঢাকা থেকে দুজন ছেলে-মেয়ে এসেছে- এমন খবরে দুলারহাট থানার উপ-পরিদর্শক শ্যামল যান। খবর পেয়ে আমি ওই বাড়িতে গেলে ওই পরিবারের সাথে পুলিশের খরচের বিষয়টি সমোঝতা করে দেই। এর বাইরে আমার আর কিছুই জানা নাই।
 
দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত