ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

টিসিবি ও ও এমএস পণ্য নিয়ে নির্বাচনী ফাঁদ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৩-৬-২০২৩ দুপুর ২:৫৮
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান কাউন্সিলর ও ২১ নং ওয়ার্ডের এবারের ঠেলাগাড়ি প্রতীকের প্রার্থী নিজাম উল আযীমের বিরুদ্ধে ওএমএস চাল সহ বিভিন্ন ভাতাভোগীদের জিম্মি  করে ফাঁদ হিসেবে ব্যবহার করায় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন নির্বাচনের অপর এক প্রতিদ্বন্দ্বী। সোমবার ( ১২ জুন) আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তা বরাবর দাখিল করা অভিযোগে এসব কথা তুলে ধরেন ঐ ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী মিষ্টি কুমড়া প্রতীকের গোলাম ফারুক। 
 
অভিযোগ সূত্রে জানা, শিরোইল মসজিদ মিশন একাডেমি'র বালিকা শাখার পাশের একটি গলিতে ওএমএস'র পণ্য বিতরণের নামে নির্বাচনী আচরণ বিধি লংঘন করা হয়। এসময় ২১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও এবার নির্বাচনে ঠেলাগাড়ি প্রতীকে নির্বাচন করা প্রার্থী নিজাম উল আজীম, বিধি বহির্ভূতভাবে নিজস্ব সিল স্বাক্ষর দেওয়া টোকেনের মাধ্যমে ওএমএস এর পণ্য বিতরণ করেন ও পণ্য ক্রয়কারীদের নিকট ভোট চান তাঁর সমর্থকরা। সেখানে  কাউন্সিলর প্রার্থী নিজাম উল আজীমের সীল স্বাক্ষর বিহীন টোকেন ছাড়া অন্য কোনো ব্যক্তিকে ওএমএস'র পণ্য দেওয়া হয়নি। এছাড়াও বিভিন্ন ভাতাভোগীদের তাকে ভোট দিতে স্বীকার না হলে ভাতা দিতে অস্বীকৃতি জানানো হচ্ছে এবং পরবর্তীতে কার্ড বাতিলের হুঁমকিও দিচ্ছেন তার কর্মী সমর্থকরা। 
 
ওএমএস'র পণ্য না পেয়ে ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন বলেন, ওয়ার্ডের ওএমএস এর পণ্য বিক্রি হচ্ছে মনে করে আমরা কয়েকজন সেখানে পণ্য নিতে গেলে আমাদের ফিরিয়ে দেওয়া হয়। বলা হয় শুরুমাত্র কাউন্সিলর অফিস থেকে নিজামের সীল স্বাক্ষরসহ টোকেন যাদের দেওয়া হয়েছে তাঁরাই পণ্য পাবেন। ঐসময় ঘটনাস্থলে কাউন্সিলর প্রার্থী নিজাম উল আজীমের পক্ষে ভোটও চাওয়া হচ্ছে। 
 
রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিলকারী মিষ্টি কুমড়া প্রতীকের অপর কাউন্সিলর প্রার্থী গোলাম ফারুক বলেন, এর আগে সাবিত্রী উচ্চ বিদ্যালয়ে টিসিবি'র পণ্য বিতরণ ও ভোট চেয়ে ১৩০০ পরিবারকে জিম্মি করা হয়। বিভিন্ন গণমাধ্যমে সে ঘটনার সংবাদ ফলাও ভাবে প্রকাশ হয়। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। আজ ১২ জুন সোমবার আবারও শিরোইল মসজিদ মিশন একাডেমির পাশে ওএমএস এর পণ্য বিতরণের নামে ভোট বানিজ্য করা হয়েছে। প্রার্থীর সীল স্বাক্ষর যুক্ত টোকেনের মাধ্যমে পণ্য দেওয়া হচ্ছিলো। সেখানে পণ্যের মাধ্যমে তার কর্মী সমর্থকরা ভোট চাইছিলেন। এটা চরম আচরণ বিধি লংঘন। টিসিবি' ও ওএমএস এর পণ্যকে জিম্মি করে ভোট ব্যাংক বৃদ্ধিসহ ভোটারদের পন্য বঞ্চিত হওয়ার ভয় দেখিয়ে ভোট চাওয়া হচ্ছে। অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। 
 
এ বিষয়ে কথা বলতে কাউন্সিলর প্রার্থী নিজাম উল আজীমকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। 
 
জানতে চাইলে রাজশাহী সিটি নির্বাচনের দ্বায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম