নাঙ্গলকোটে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণে দাবিতে পরীক্ষা বর্জন
মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মঘট পালন করা হয়। ধর্মঘট পালন উপলক্ষে মঙ্গলবার উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীর পরীক্ষার্থী অর্ধবার্ষিক ইংরেজী ২য় পত্র পরীক্ষা বর্জন করে।এ বিষয়ে চৌকুড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ হোসেন পাবেল, নুসরাত জাহান, মারজাহান আক্তার রুবি বলেন, এক দেশে দু’নীতি চলবে না, যেদেশে সরকারি উচ্চ বিদ্যালয় ২০ টাকা বেতন দিয়ে লেখাপড়া করছে, একই গণতন্ত্রাণিক দেশে বেসরকারি বিদ্যালয়ে ২০০ টাকা মাসিক বেতন দিয়ে পড়াশোনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের পাঠ্যপ্রস্তুক এক, শিক্ষা ব্যবস্থা এক, এজন্য সকল মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে আমাদের মাসিক বেতন ২০০ টাকা স্থলে ২০ টাকা হওয়া চাই।
বাশিস নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি ও চান্দগড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক বলেন, মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে কর্মবিরতি পালন করছি। আগামী ৩০জুনের পূর্বে যদি আমাদের দাবি মেনে নেয়া না হয়, তাহলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা করবো।বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি ও চৌকুড়ী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ওবায়েদুল হক বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে সরকারি ও বেসরকারি শিক্ষাব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। যারা অর্থশালী পরিবারের সন্তান তারাই শুধু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনার সুযোগ পায়, আর যারা হতদরিদ্র পরিবারের সন্তান তারা গ্রামে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা করতে হয়। এবারের বাজেটে যদি জাতীয়করণের জন্য অর্থবরাদ্দ না রাখা হয় তাহলে মহাসমাবেশ সহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়াও সিজিয়ারা উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়, চান্দগড়া উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়, বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, ঢালুয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা দিতে আশা শিক্ষার্থীগণ মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে পরীক্ষা বর্জন করে।
শাফিন / শাফিন
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied