জয়-শান্তর ব্যাটে পঞ্চাশ ছাড়াল বাংলাদেশ
ঢাকা টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জাকির হাসান (১) ব্যর্থ হয়ে ফিরে যান। এরপর ওপেনার মাহমুদুল জয় ও তিনে নামা নাজমুল শান্তকে দলকে ভরসা দিচ্ছেন। বাংলাদেশ ১২ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা জয় ৪১ বলে ১১ এবং নাজমুল শান্ত ৩২ বলে ২৯ রানে খেলছেন। আট বছর পর জুনে ঘরের মাঠে টেস্ট খেলছে বাংলাদেশ। বৃষ্টির মৌসুম হওয়ায় এই সময় দেশে বাংলাদেশের খেলা থাকে কম। ঢাকা টেস্টেও আছে বৃষ্টির সম্ভাবনা।
মিরপুরের উইকেট স্পিন সহায়ক বলেই পরিচিত। তবে এবার ঘাসের বেশ উপস্থিতি আছে বলে জানা গেছে। সবুজ উইকেট বিবেচনায় তামিম ও সাকিবহীন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানরা।
তামিমের জায়গায় খেলছেন তরুণ ব্যাটার মাহমুদুল জয়। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন আরও দুই পেসার। তারা হলেন-শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
আফগানিস্তানের একাদশ: ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহেদি, নাসির জামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), করিম জানাত, আমির হামজা, নিজাত মাসুদ, জাহির খান, ইয়ামিন আহমেদজাই।
এমএসএম / এমএসএম
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি
মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক
আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী
পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ
রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো
ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার
‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?