মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়ার কবরে প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন
কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়ার কবরে রোববার (১ আগস্ট) বিকেলে শ্রদ্ধা নিবেদন করেছেন নাঙ্গলকোট প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি এএফএম শোয়ায়েব, সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সহ-সভাপতি এইচএম আবুল খায়ের, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, ক্রীড়া সম্পাদক সাহাদাত হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সদস্য মাস্টার সোহরাব হোসেন, তাজুল ইসলাম মিয়াজী, মাওলানা আবু ইউসুফ প্রমুখ।
মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমসহ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়া গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টায় পৌর সদরের হরিপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার