ঈদে নিরব-বুবলীর ক্যাসিনো
‘জয় আর পরাজয়ের মাঝের সময়টাই লাক!’ নিরবের মুখে এমন সংলাপ দিয়ে ক্যাসিনোর টিজারের শুরু হয়েছে। এরপরই রাস্তার পাশ থেকে উদ্ধারকৃত বিপুল পরিমাণ অর্থ পুলিশের হাতে আসে! এরপর শুরু হয় উত্তেজনা।সৈকত নাসির পরিচালিত এ ছবিতে আছেন নিরব, বুবলী ও তাসকিন। প্রকাশিত ওই টিজারে কখনও আবেদনময়ী, কখনও রহস্যময়ী বুবলীকে দেখা গেছে। অন্যদিকে নিরব হাজির হয়েছেন গোয়েন্দা পুলিশ হিসেবে, আছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত আলোচিত অভিনেতা তাসকিন রহমান।
এক মিনিটের টিজারটি নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই বলছেন, ছবিটি মুক্তির পর আলোচনায় আসবে। টিজারটিতেও ছবির মূল বিষয়বস্তু ক্যাসিনোর অন্ধকার জগতকে তুলে আনা হয়েছে বলে জানা গেছে।
নিরব বলেন, শুটিং শেষ করার পরপর ছবিটি মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর কোভিডসহ আরও কিছু সমস্যা ছিল। ফলে মুক্তি দেওয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ভালো গল্পের ছবি এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না ছবিটি।
বুবলী বললেন, ছবিটি অবশেষে মুক্তি পাবে, ভালো লাগছে। ইতোমধ্যে ছবির প্রকাশিত টিজার সবাই পছন্দ করেছেন। থ্রিল, অ্যাকশন ঘরানার ছবি এটি। আমার বিশ্বাস, ঈদে প্রেক্ষাগৃহে বেশ জমবে ছবিটি।
ছবিটিতে নিরব ও বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য আসাদ জামানের। ২০১৯ সালে ছবিটির শুটিং শুরু হয়, শেষ হয় ২০২০ সালে।
এমএসএম / এমএসএম
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!
নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’
দীঘির উদ্দেশে জয় বললেন, ‘পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ’
২৫ কোটি বাজেটে ৩১০ কোটি আয়, ইতিহাস গড়ল ‘অসম প্রেমের’ সিনেমাটি
সুরের মূর্ছনায় স্বদেশ বন্দনায় বাংলাদেশ বেতারের নতুন গানে পিয়াল হাসান
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত পাভেলের ‘ব্যক্তিগত ভিডিও’ ফাঁস, যা বললেন অভিনেতা
এবার ওপার বাংলায় ‘তাণ্ডব’
বিজয় অভিনীত ‘মহারাজা’ রিমেক হচ্ছে হলিউডে
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা
বাদশাকে নিয়ে মুখ খুললেন ঈশা রিখি
নুসরাতের বিখ্যাত সেই গান গেয়ে প্রশংসায় ভাসছেন দিলজিৎ
মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’
দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের সুরিয়া-জ্যোতিকার ‘বিয়ে’
Link Copied