১৪ জুন থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্স-২০২৩
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আগামীকাল ১৪-১৮ জুন ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্স- ২০২৩। একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় সংগীত, সংগীত পরিভাষা, নান্দনিকবোধ, পাঠ ও চর্চার মাধ্যমে সংগীত উপস্থাপন, চিন্তা ও লেখার উৎকর্ষ সাধনের লক্ষ্যে এ কোর্সে পরিচালিত হচ্ছে।
ভারতীয় ও বাংলা সংগীতের ইতিহাস, সংগীতচর্চা, প্রাচ্য ও পাশ্চাত্য সংগীত, নন্দনতত্ত্ব, উচ্চাঙ্গসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং গণসংগীত এর পরিবেশন রীতি, প্রেক্ষাপট ও নান্দনিকবোধ এর আলোচনা ও অংশগ্রহণকারীদের অনুশীলনের সুযোগ থাকছে এই কোর্সে। কোর্স পরিচালনায় রয়েছেন শিক্ষক ও গবেষক ড. কমল খালিদ এবং সমন্বয়কারী হিসেবে থাকবেন একাডেমির ইন্সট্রাক্টর জনাব মুহাম্মদ আনিসুর রহমান। প্রশিক্ষণ প্রদান করবেন দেশবরেণ্য প্রশিক্ষকবৃন্দ।
মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্সে সংগীত শিল্পী ও সংগীতের সাথে সংশ্লিষ্টরা ছাড়াও সংস্কৃতি বিষয়ক প্রতিবেদকদের জন্যও করা হয়েছে। যা সংস্কৃতি বিষয়ক সমৃদ্ধ রিপোর্টিংয়ের পাশাপাশি সংস্কৃতি সমালোচক হিসেবে তৈরীতেও সহায়ক ভুমিকা পালন করবে। ৫ দিনের কোর্স শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা