ডামুড্যা পৌরসভার বাজেট ঘোষণা
ডামুড্যা পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করছেন পৌরমেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল । বুধবার (১৪ জুন) দুপুরে পৌরসভা হলরুমে ডামুড্যা পৌরসভার ২০ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র।
মেয়র তার বক্তব্যে জানান, বর্তমান বাজেটে উন্নয়ন আয় লক্ষ্যমাত্রা ১৮ কোটি, ৯৫ লাখ টাকা এবং রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ২ কোটি ৬০ লাখ ৩০ হাজার টাকা নির্ধারন করা হয়েছে । পৌরসভার আয় দিয়ে ধাপে ধাপে উন্নয়ন কর্মকান্ড শুরু হবে।
ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডামুড্যা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জুয়েল , হিসাবরক্ষন কর্মকর্তা মোঃইদ্দিস আলী,উপসহকারী প্রকৌশলী মোবারক হোসেন, কাউন্সিলর আবুল হোসেন মন্টু ছৈয়াল, কাউন্সিলর আসাদুজ্জামান বাচ্ছু মাদবর , এনায়েত করিম চুন্নু,জসিম উদ্দিন সাগর মাদবর,মো: লোকমান হোসেন,আবু তাহের মাদবর, শফিক উল্লাহ বেপারী , নারী কাউন্সিলর মুকুল আক্তার,হিরন আক্তার সহ পৌর কর্মকর্তারা।
এসময় তিনি পৌরসভার চলমান নানা উন্নয়ন কর্মকান্ডে চিত্র তুলে ধরে পৌরসভাকে সৌন্দর্যমন্ডিত করার জন্য তার নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা জানান।
মেয়র আরও বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা দেয়ার দিকে লক্ষ্য রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, পৌরসভার সৌন্দর্যবর্ধনের জন্য বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। আর কিছু প্রকল্প গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার