ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা


দৌলতপুর প্রতিনিধি  photo দৌলতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৬-২০২৩ রাত ১১:২৫

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের  হাট খোলা পাড়া গ্রামে প্রকাশ্য দিবালোকে গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যার অভিযোগ উঠেছে। এ বিষয়ে  নিহত বজলু মালিথার স্ত্রী নাজমা বলেন বুধবার বিকাল তিনটার পরে উজ্জ্বল সরদার এর নেতৃত্বে উজ্জ্বল সরদার  জালাল সরদার  ছোট মান্নান সরদার আমার বাড়ির সামনে এসে আমার স্বামী বজলুকে   বাড়ির ভেতর থেকে ধরে এনে গুলি করে।

তাদের তিনজনের হাতে পিস্তল ছিল, এছাড়াও অনেক মানুষ ছিল, তারা একযোগে হঠাৎ হামলা চালায়। নিহত শরিফুল মালিথার  চাচাতো ভাই সেলিম মালিথা বলেন, শরিফুল ভাই ওদের আক্রমণ থেকে বাঁচতে বাড়ির ভেতর পালিয়ে আসেন, ঘরের ভেতর থেকে উজ্জ্বল বাহিনীর লোকজন হামলা চালিয়ে হত্যা করেন। এ বিষয়ে মরিচা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রদীপ  বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে শ্যামলের পাট খেতে ফরিদের গরু পাট  খায় পরে স্থানীয়ভাবে বসার কথা ছিল, হঠাৎ শুনছি উজ্জ্বল সরদার এর নেতৃত্বে  হামলা চালিয়ে দুইজনকে হত্যা করেছে। উজ্জ্বল সরদার বিএনপি'র ক্যাডার ছিল, বর্তমান এমপির ছত্রছায়ায় সে আবার সক্রিয় হয়ে উঠেছে। এ হত্যাকাণ্ডের বিচার চাই, এ বিষয়ে উজ্জ্বল সরদার এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মুজিবুর রহমান ও ভেড়ামারা থানা অফিসার ইনচার্জ  রফিকুল ইসলাম ও কুষ্টিয়া rab12 ঘটনা স্থান  পরিদর্শন করেন। ও নিহতদের লাশ উদ্ধার করেন, ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। 

শাফিন / শাফিন

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়

বিলাইছড়িতে পশু জবাই ও কোরবানি বিষয়ক প্রশিক্ষণ

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত