ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

২০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ১১:৫১

মিডল অর্ডার ব্যর্থতার পর মুশফিক-মিরাজ জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাদের কল্যাণেই গতকাল শেষ বিকেলে রঙ ছড়িয়েছিল বাংলাদেশ। কিন্তু দিন শেষে রাতের বিরতিতেই যেন টাইগার শিবিরে লুট-পাট! আজ ১১ রান যোগ করতেই দুই স্বীকৃত ব্যাটার মুশফিক-মিরাজকে হারায় বাংলাদেশ। ডাক খেয়ে ফেরেন তাইজুলও। আজ সকালে আগের দিনের রানের সঙ্গে আর ২০ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ।

স্বাগতিকরা ৮৬ ওভার ব্যাটিং করে প্রথম ইনিংসে ৩৮২ রানে তুলতে পেরেছে। প্রথমদিন ৭৯ ওভারে ৩৬২ রান করেছিল লিটনের দল। দ্বিতীয় দিন মাত্র সাত ওভার ব্যাটিং করে মাত্র ২০ রান যোগ করে পাঁচ উইকেট হারিয়ে অলআউট হয়েছে তারা।

এর আগে ৪৩ রানে প্রথমদিন শেষ করা মিরাজ পাঁচ রান যোগ করে আউট হয়েছেন। ৪১ রানে দিন শেষ করা মুশফিক ফিরেছেন ৪৭ রান করে।

সবুজ উইকেট বিবেচনা করে টস জিতে বোলিং নেয় আফগানিস্তান। ওপেনার জাকির হাসানকে ১ রানে ফিরিয়ে ভালো শুরুও করেছিল তারা। এরপর ওপেনার জয় ও তিনে নামা শান্ত ২১২ রানের জুটি গড়েন। জয় ৭৬ রান করে ফিরে যান। ১৩৭ বল খেলে নয় চারের শট খেলেন। 

পরে ক্রিজে এসে আউট হন মুমিনুল হক (১৫)। তবে অবিচল ছিলেন নাজমুল শান্ত। চতুর্থ ব্যাটার হিসেবে ফিরে যাওয়ার আগে শান্ত তিনি খেলেন ১৪৬ রানের ইনিংস। তার ব্যাট থেকে ২৩টি চার ও দুটি ছক্কার শট আসে। শান্ত ফেরার পরই আউট হন লিটন দাস। ২১৮ রানে দ্বিতীয় উইকেট থেকে ২৯০ রানে পঞ্চম উইকেট হারায় দল। এরপর দ্বিতীয় দিন ৩৭৩ রানে ফেরেন মিরাজ। ৩৮২ রানে প্যাকেট হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত