ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘিওরে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ড্রেস পেল প্রায় দুই হাজার শিক্ষার্থী


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ১:৩০
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন শিক্ষা ব্যুরোর আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিডিপি-৪) প্রকল্পের আওতায় দেশব্যাপী স্কুল ঝড়ে পড়া প্রায় ১০ লাখ শিক্ষার্থীদের মূল ধরার আনুষ্ঠানিক শিক্ষায় ফিরিয়ে আনার কাজ করছে সরকার । এরই অংশ হিসেবে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ৭০টি শিখন কেন্দ্রে স্কুলে ভর্তি না হওয়া,স্কুল ঝরে পড়াসহ দরিদ্র পরিবারের 
১৯৭০ জন শিক্ষার্থীকে প্রতিদিন নিয়মিত পাঠদান করানো হচ্ছে। আর এসব শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই,খাতা, কলম স্কুল ড্রেস এবং ব্যাগ দেয়া হয়েছে।
 
প্রকল্পটিতে লিড এজিও হিসেবে কাজ করছে পিপলস এ্যাডভান্সমেন্ট সোশ্যাল এসোসিয়েশন সংস্থা (পাসা) এবং বাস্তবায়ন করছে ব্যুরো অফ হিউম্যান ফ্রেন্ডশিপ (বিএইচএফ) নামের একটি এনজিও সংস্থা। 
 
সরেজমিনে কয়েকটি শিখন কেন্দ্র ঘুরে শিক্ষার্থীদের সরপ উপস্থিতি লক্ষ্য করা গেছে । কোমলমতি শিশুরা প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে স্কুল ব্যাগ ড্রেস সহ বিভিন্ন শিক্ষা উপকরণ পেয়ে বেশ উৎফুল্ল। 
 
এনজিও সংস্থা বিএইচএফ এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের টিপু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে । শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে । এরই অংশ হিসেবে দেশের সকল স্কুল ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় ফিরে আনতে সরকার কাজ করে যাচ্ছে। ঘিওর উপজেলার ৭০ টি কেন্দ্রে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হচ্ছে।‌
 
সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রকল্পটির মেয়াদ বাড়ানোর দাবি নিয়েছে শিক্ষক এবং অভিভাবকরা। যাতে করে একজন শিশু প্রাথমিক শিক্ষায় পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার