অবসরপ্রাপ্ত কর্মকর্তা করছে উপজেলা কৃষি অফিসের গুরুত্বপূর্ণ ফাইলের সকল কাজ
নওগাঁর আত্রাই উপজেলার কৃষি অফিসের গুরুত্বপূর্ণ ফাইলের সকল কাজ করছে অবসরপ্রাপ্ত এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তবে উপজেলা কৃষি কর্মকর্তার জোকসা জোষে এ কাজ করানো হচ্ছে বলে জানা যায়।
দেশের উত্তর জনপদের খাদ্য শস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা। এই উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অন্তত ৮-১০টি প্রকল্পের আওতায় আছেন হাজার ও কৃষক। এর প্রকল্পের মধ্যে রয়েছে প্রণোদনা, কৃষি পুর্ণবাসন, রাজস্ব প্রদর্শনী, সার ও বীজ সরবরাহসহ উন্নয়নমূলক আরও অনেক কিছুই। চলতি অর্থবছরে এ উপজেলায় বরাদ্দ হয় লক্ষ লক্ষ টাকা। তবে সে সব বরাদ্দের ফাইলের কাজ সরকারি কর্মকর্তাকে দিয়ে না করিয়ে অবসরপ্রাপ্ত এক উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দিয়ে দিনের পর দিন ধরে কাজ করিয়ে নেওয়ার অভিযোগ উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে।
অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তার নাম দ্বিজেন্দ্রনাথ সরকার। সে ২০২২ সালে ১২ নভেম্বর অবসরে যান। তবে তিনি অবসরে গেলেও প্রতিনিয়তই অফিস করেন। এ বিষয়ে অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা দ্বিজেন্দ্রনাথ সরকারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অফিসে আমার মত দক্ষ কোন লোক নেই, এবং উপজেলা কৃষি কর্মকর্তা আমাকে ডাকে তাই আমি আসি। এবং কাজগুলো করে দিই।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তাপস কুমার রায়ের কাছে একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিয়ত অফিসে এসে সরকারি কাজের গুরুত্বপূর্ণ ফাইলের কাজ সম্পন্ন করতে পারেন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি সাংবাদিকদের কিছুই বলবেন না। তবে তিনি বলেন, কর্মকর্তা ইচ্ছে করলে যে কাউকে দিয়েই কাজ করিয়ে নিতে পারে।
এ বিষয়ে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, অবসরপ্রাপ্ত এক কৃষি কর্মকর্তা অফিসে এসে প্রতিনিয়ত কাজ করছে এ বিষয়ে আমার জানা ছিল না। এ বিষয়ে আমি এখন জানলাম, বিষয়টি আমি দেখতেছি
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied