সকালের সময়-এ সংবাদ প্রকাশ
ঘুষকান্ডে ‘ভূঞাপুর সাব-রেজিস্ট্রার অফিস’র দুই কর্মচারীকে শোকজ
টাঙ্গাইলের ভূঞাপুরে একটি দলিল সম্পাদন করতে ৭ লাখ টাকা ঘুষ গ্রহণ লেনদেনের ঘটনায় ‘এক দলিলে ৭ লাখ টাকা ঘুষ, ফেরত চেয়ে উকিল নোটিশ’ শিরোনামে দৈনিক সকালের সময়’র প্রিন্ট ও অনলাইন-এ সংবাদ প্রকাশ হওয়ার পর ভূঞাপুর সাব-রেজিস্ট্রার অফিসের দুই কর্মচারীকে শোকজ করা হয়েছে।
শোকশপ্রাপ্তরা হলেন, ভূঞাপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহায়ক জুুয়েল রানা ও নকল নবিশ সিরাজুল ইসলাম সিরাজ। ইতোমধ্যে ওই দুইজন কর্মচারী শোকজের জবাব দিয়েছেন। এরআগে সংবাদে ওই দুই কর্মচারীর নাম থাকায় তাদের শোকজ করে উপজেলা সাব-রেজিস্ট্রার অঞ্জনা রানী দেবনাথ।
এদিকে, সংবাদ হওয়ার পরই অভিযুক্ত জুয়েল অন্যত্র বদলী হয়ে গেছেন। এছাড়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নকল নবিশ সিরাজকে অফিস না করার নির্দেশ দেওয়া হয়েছে। নকল নবিশ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, সংবাদ হওয়ার পরই আমাদের দুইজনকে কারণ দর্শানোর নোটিশ হয়েছে। এছাড়া কয়েকদিন হলো ছুটিতে আছি।
এ ব্যাপারে ভূঞাপুর সাব রেজিস্ট্রার অঞ্জনা রানী দেবনাথ বলেন, একটি দলিল সম্পাদনের ঘটনায় সংবাদ প্রকাশ হয়। পরে ওই দুইজনের আসায় তাদেরকে শোকজ করা হয়েছে। এছাড়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অফিস না করার নিদের্শ দেওয়া হয়েছে। শোকজ জুয়েল ইতোমধ্যে অন্যত্র বদলি হয়ে গেছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি