ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

জামালপুরে সাংবাদিক নাদিম রাব্বানী হত্যা:দ্রুত বিচার দাবিতে প্রতিরোধ গড়ে তোলার আহবানঃ আহম্মেদ আবু জাফর


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ৪:৫১

জামালপুরে বাংলা নিউজ ও একাত্তর টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম সন্ত্রাসী হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে মৃত্যুবরন করেছেন ( ইন্না..... রাজিউন)। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এই হত্যা ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিনীত আহ্বান জানান। সাংবাদিক রাব্বানী হত্যার বিচার দাবিতে বিএমএসএফ'র পক্ষ থেকে জেলা, উপজেলায় প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়; অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করা হয়।

জানাগেছে, রাব্বানী বুধবার ১৪ জুন রাত সাড়ে ৯টার দিকে দায়িত্ব পালন করে ফেরার পথে একদল সন্ত্রাসী তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। 

জানাগেছে,জামালপুরে এক চেয়ারম্যানের দায়েরকৃত দুই সাংবাদিকের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা খারিজ করে ময়মনসিংহ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আদালত। আদালতে বিচারক বজলুর রহমান এ আদেশ দেন। মামলাটি করেছিলেন গত ১৪ মে ময়মনসিংহ সাইবার ক্রাইম ট্রাবুনালে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবু।

মামলায় বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট ও একাত্তর টিভির গোলাম রাব্বান নাদিম, দৈনিক জবাবদিহি পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি আল মুজাহিদ বাবু ও সপ্তাহিক বকশীগঞ্জ পত্রিকার নিজস্ব প্রতিনিধি সাদ্দাম হোসেন রোমনসহ অপর আরেকজনকে আসামী করা হয়।

প্রসঙ্গত, মাহামুদুল আলম বাবু, সাধুরপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান। তিনি সাবিনা ইয়াসমিন নামে এক মহিলাকে বিচারের আশ্বাসে ছলনা করে ২ ছেলে ও স্ত্রী রেখে বিয়ে করেন। পরবর্তী সময়ে সাবিনা ইয়াসমিনকে ১ কন্যা সন্তান রেখে গত ৮ মে ক্ষমতা প্রভাব খাটিয়ে তারিখ পিছিয়ে তালাক প্রদান করেন। এ ঘটনা বাংলানিউজসহ একাধিক পত্রিকার সংবাদ প্রকাশ হলে ক্ষুব্দ হয়ে বকশীগঞ্জের ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মুলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

এদিকে সাংবাদিক রাব্বানী নাদিমের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় হত্যার ঘটনায়  সাধুরপারা ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ আলম বাবু ও তার ছেলে রিফাতকে দায়ী করে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানাচ্ছেন ওই এলাকার সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার