ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড পেলেন বাকৃবির আব্দুস সামাদ


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ৪:৫৩
‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো আব্দুস সামাদ। সম্প্রতি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে মো আব্দুস সামাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
কৃষি বিজ্ঞান অধিক্ষেত্রে দেশের মধ্যে নির্বাচিত ২ জনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের মো আব্দুস সামাদ এই সম্মানে সম্মানিত হয়েছেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে ৩ লাখ টাকা, সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হয়।পদক প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মো আব্দুস সামাদ বলেন, ‘ আমি এই অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে একজন হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। এটা সত্যিই অনেক আনন্দের। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ অনুভূতি সত্যি অসাধারণ আর শ্রেষ্ঠ অর্জন বলে আমি মনে করি। এই অ্যাওয়ার্ড শুধু একটি প্রাপ্তি নয় এটি এটি অনন্য মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও অনুপ্রেরণা। শুধু তাই নয় এই অ্যাওয়ার্ড যেমন সকলকে অনুপ্রেরণা দিবে, তেমনি শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের কে আরও উদ্যমী করে তুলবে। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  শিক্ষা ও গবেষণা ভাবনা সম্পর্কে সম্যক জ্ঞানলাভ করতে পারবে।’
 
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ও গবেষণা ভাবনায় পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে কৃষি বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, আইন, চিকিৎসা বিজ্ঞানসহ মোট ১৬টি অধিক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ২২ মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের