বিশ্ববরেণ্য বিজ্ঞানী পি সি রায়ের ১৬০তম জন্মদিন আজ
আজ ২ আগস্ট, বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পি সি রায়)-এর ১৬০তম জন্মদিন। তার জন্ম গৌরবে শুধু তার জন্মভূমি দক্ষিণ খুলনার অবহেলিত জনপদ পাইকগাছার রাড়ুলী গ্রামই ধন্য হয়নি বরং ভারতবর্ষের মানুষ তার জন্ম গৌরবে গৌরাবাম্বিত। তিনি নিজেই নিজের পরিচয় দিয়েছেন এভাবে- ‘আমি বৈজ্ঞানিকদের দলে বৈজ্ঞানিক, ব্যবসায়ী সমাজে ব্যবসায়ী, গ্রামক সেবকদের সাথে গ্রামসেবক আর অর্থনীতিবিদদের মহলে অর্থনীতিজ্ঞ’।
প্রতি বছর জেলা প্রশাসন খুলনার উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় বিশ্বখ্যাত এই বিজ্ঞানীর জন্মভিটা জেলার পাইকগাছার রাড়ুলীতে বিজ্ঞানীর জীবন দর্শন, কর্মময় জীবন সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জন্মবার্ষিকীর অনুষ্ঠান পালিত হয়ে থাকে। কিন্তু এবার বৈশ্বিক মহামারী করোনার কারণে শুধুমাত্র বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এছাড়া কোনো অনুষ্ঠান থাকছে না বলে জানা গেছে।
জগৎবিখ্যাত বৈজ্ঞানিক আশ্চার্য স্যার পি সি রায় জেলার পাইকগাছার কপোতাক্ষ নদের তীরে রাড়ুলী গ্রামের বিখ্যাত জমিদার বংশের রায় পরিবারে ১৮৬১ সালের ২ আগস্ট (বাংলা ১২৬৮ সালের ১৮ শ্রাবণ) জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হরিশ চন্দ্র রায় ও মাতার নাম ভুবন মোহিনী রায়। বিজ্ঞানী ছিলেন একাধারে শিক্ষাবিদ, শিল্পপতি, রসায়নবিদ, সমাজসেবক, সমবায় আন্দোলনের পুরোধা এবং রাজনীতিবিদ।
পি সি রায় ১৮৯২ সালে কলকাতার মানিকতলায় মাত্র ৮০০ টাকা পুঁজি নিয়ে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওষুধ শিল্প-কারখানা প্রতিষ্ঠা করেন। তিনি খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, কাপড়ের মিল ও জন্মভূমি রাড়ুলীতে সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেন। তিনি একাধারে ২০ বছর কলকাতার প্রেসিডেন্সি কলেজে রসায়ন শাস্ত্রের সহকারী অধ্যাপক ছিলেন।
ব্রিটিশ সরকার ১৯৩০ সালে তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে। এছাড়া একই বছর লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয়, ১৯৩৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের মহীশুর ও বেনারস বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। চিরকুমার এই বিজ্ঞানী তার জীবনের অর্জিত সমস্ত সম্পদ মানবকল্যাণে দান করে গেছেন। ১৯৪৪ সালের ১৬ জুন ৮৩ বছর বয়সে এই বিজ্ঞানীর জীবনাবসান ঘটে। বিজ্ঞানীর ১৫০ গবেষণা গ্রন্থ পৃথিবীর বিভিন্ন জার্নালে স্থান পেয়েছে।
দেশ-বিদেশে তার অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান আজও মানবসেবায় কাজ করে যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বিশ্ববরেণ্য এই বিজ্ঞানীর বসতবাড়িটি অযত্ন আর অবহেলায় পড়ে থাকায় ২০১৫ সালের ২৭ জুলাই রাত ৩টার দিকে আকস্মিকভাবে সূতিকাগৃহসহ (বিজ্ঞানীর জন্মঘর) দ্বিতল ভবনের দুটি কক্ষ ভেঙে পড়ে। অন্যান্য কক্ষের অবস্থা এতটাই খারাপ যে, যে কোনো মুহূর্তে পুরো বিল্ডিংটিই ভেঙে পড়তে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী।
বিভিন্ন সময় দেশি-বিদেশী পর্যটকরা বিজ্ঞানীর জন্মস্থান পরিদর্শনে এসে বাড়িটির ভগ্নদশা দেখে ক্ষোভ প্রকাশ করেন। এলাকাবাসী বাড়িটি সংস্কার করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য সংশ্লিষ্ঠ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে এ বছর বিশ্ববরেণ্য বিজ্ঞানী পি সি রায়ের জন্মদিন বিগত বছরের ন্যায় জাকজমকভাবে পালন করা সম্ভব হচ্ছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে সকালে বিজ্ঞানীর জন্মভিটা রাড়ুলীতে বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
এমএসএম / জামান
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
গোপালগঞ্জে দুর্গামন্দিরে শাড়ি বিতরণ করলেন এমপি বাবর
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু