ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বসাহিত্য পরিক্রমায় লাতিন আমেরিকার সাহিত্য পর্ব অনুষ্ঠিত


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ১৫-৬-২০২৩ রাত ১০:১

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে লাতিন আমেরিকার সাহিত্য নিয়ে বিশ্বসাহিত্য পরিক্রমা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন ২০২৩ বুধবার রাত ৮.০০ টায় অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়। লাতিন আমেরিকার সাহিত্য নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট প্রাবন্ধিক রাজু আলাউদ্দিন; আলোচক হিসেবে ছিলেন অনুবাদক আলম খোরশেদ এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। 

লাতিন আমেরিকার সাহিত্যের অতীত ও বর্তমান চর্চা নিয়ে রাজু আলাউদ্দিনের আলোচনায় উঠে এসেছে, লাতিন অঞ্চলের সাহিত্যের আলোকিত- অনালোকিত এবং অভিনবত্বের নানা দিক । লাতিন  সাহিত্য সম্পর্কে তিনি বলেন, বর্তমান বিশ্বসাহিত্যের এক অনন্য অংশ লাতিন সাহিত্য। লাতিন অনেক কবি সাহিত্যিকের রচনায় রবীন্দ্র সাহিত্যের প্রভাব রয়েছে। তাঁর আলোচনায় বোর্হেস, মার্কেজ, মারিও বার্গাস য়োসা, অক্টাভিউ পাজ, নেরুদা, কার্লোস ফুয়েন্তেস এবং মিস্ত্রালসহ সে অঞ্চলের অনেক কবি সাহিত্যিকের প্রসঙ্গ এসেছে। অনুবাদক আলম খোরশেদের আলোচনাও ছিল অত্যন্ত প্রাণবন্ত। তাঁর কথায় উঠে এসেছে লাতিন মননশীল এবং নাট্য সাহিত্যের অনন্যতার নানা দিক। 

একাডেমির মহাপরিচালক বলেন, ‘বিশ্বসাহিত্যকে জানার মধ্য দিয়ে আমরা বিশ্বের নানা দেশের সাহিত্য ও শিল্প-ভাবনা বিনিময়ের একটি সেতুবন্ধন গড়ে তুলতে চাই, যার মাধ্যমে আমাদের মননশীলতার বিকাশ ঘটবে এবং বিশ্ববোধের আলোকস্পর্শে আমরা ঋদ্ধ হতে পারবো। তিনি শিল্পকলা একাডেমির সুবর্ণজয়ন্তীর আয়োজনে একটি বিশ্বসাহিত্য সম্মিলন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। লাতিন আমেরিকার সাহিত্য বিষয়ক বিশ্বসাহিত্য পরিক্রমা অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন কবি সৌম্য সালেক। 

সাহিত্য ও সংস্কৃতিচর্চার সঙ্গে সম্পৃক্ত সভ্যজনদের সাথে বিশ্বসাহিত্যের পরিচয় ও মেলবন্ধন সৃষ্টি করা এবং শিল্পের মানুষের ভাবনার উৎকর্ষ সাধন এই আয়োজনের মূল উদ্দেশ্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নিয়মিত কর্মসূচি হিসেবে পৃথিবীর বিভিন্ন ভাষার এবং অঞ্চলের সাহিত্য নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়ে আসছে। এর আগে বিশ্বসাহিত্য পরিক্রমা অনুষ্ঠিত হয়েছে চীন, স্পেনিশ, রুশ, উর্দু, ফার্সি, ফরাসি, আরবী, ইংরেজি, জার্মান এবং আফ্রিকা অঞ্চলের ভাষা ও সাহিত্য নিয়ে।

শাফিন / শাফিন

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি