কুষ্টিয়া ব্যাটালিয়ন পৃথক পৃথক অভিযানে আটক ৩
কুষ্টিয়া ব্যাটালিয়ন ( ৪৭ বিজিবি ) এর অধীনস্থ প্রাগপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৮ / ৩ - এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রাগপুর গোরস্থান মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক ১। মোঃ লাভলু ( ৫৫ ) , পিতাঃ মৃত তাছেন আলী , ২। মোঃ মহিবুল ইসলাম মিলন ( ৫০ ) , পিতাঃ মৃত মফের আলী উভয়ের ঠিকানা গ্রামঃ প্রাগপুর , পোষ্টঃ চরপ্রাগপুর , থানাঃ দৌলতপুর ও জেলাঃ কুষ্টিয়া’কে ভারতীয় ২৯ বোতল ফেন্সিডিল , ০১ টি হাসুয়া এবং ০১ টি প্লাস্টিকের বস্তাসহ আটক করে । আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ১১,৯২০ / - টাকা ।অন্য অভিযানে কুষ্টিয়া ব্যাটালিয়ন ( ৪৭ বিজিবি ) এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৬ / ২ - এস হতে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহাম্মদপুর বাজার নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মোঃ মোক্তার হোসেন ( ৫০ ) পিতাঃ মৃত সোলেমান জোয়াদ্দার , গ্রামঃ মোহাম্মদ পুর , ডাকঃ ইনসাফনগর , থানাঃ দৌলতপুর জেলাঃ কষ্টিয়া'কে ভারতীয় ০.০০২ কেজি হেরোইন এবং ০৬ পিস ট্যাপেন্ডল ট্যাবলেটসহ আটক করে । আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫,৮০০ / - টাকা । আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে কুষ্টিয়া দৌলতপুর থানায় সোপর্দ করতঃ মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
শাফিন / শাফিন
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার