সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুর প্রেসক্লাব। শুক্রবার (১৬ জুন) সকালে শরীয়তপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে ও সময় টিভির প্রতিনিধি বিএম ইস্রাফিলের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার। এতে অংশগ্রহণ করেন, শরীয়তপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য সত্যজিত ঘোষ, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারন সম্পাদক শহিদুজ্জামান খান, এখনটিভির কাজী মনিরুজ্জামান, শরীয়তপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাওন, সাধারন সম্পাদক মো. রোমান আকন্দ, বৈশাখী টিভির আব্দুল খালেক ইমন, আরটিভির ইব্রাহিম হোসাইন, প্রতিদিনের সংবাদের রায়েজুল আলম, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ছগির হোসেন, আজকের পত্রিকার বেলাল হোসাইন, কালের কন্ঠের শরিফুল আলম ইমন, যমুনা টিভির এস.এম শাকিল, লাখোকন্ঠের ওবায়েদুর রহমান সাইদ, ডেইলী স্টারের জাহিদ হাসান রনি, শরীয়তপুর মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহম্মেদ মোল্যা, সাধারন সম্পাদক শাহিন আলম, ঢাকা পোস্টের সাইফ রুদাদ, ভোরের আকাশের মেহেদী হাসান, সাউথ এশিয়ান টাইমসের সুমন খান, সাংবাদিক মতিউর রহমান, সাইদুর রহমান বাবু, শাহিন আহমেদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত করতে হবে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে হত্যাকান্ডের শিকার হন বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম। গত বুধবার (১৪ জুন) রাতে তার ওপর হামলার ঘটনাটি ঘটে। পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুবৃর্ত্তরা নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।
শাফিন / শাফিন
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied