সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও ৭১টিভির প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে চন্দনাইশে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন) সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক গাছবাড়িয়া কলেজ গেইট চত্বরে চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি সাংবাদিক এম এ রাজ্জাক রাজ। সাধারণ সম্পাদক মো.কমরুদ্দীন এর সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবিদুর রহমান বাবুল,চন্দনাইশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাষ্টার নুরুল আলম,ভোরের কাগজ প্রতিনিধি আবু তালেব আনছারী,সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম জাহিদ হোসাইন,যুগান্তর আনোয়ারা প্রতিনিধি রতন কান্তি দাশ,প্রতিদিনের সংবাদ প্রতিনিধি খালেদ রায়হান,দৈনিক মানবজমিন প্রতিনিধি আমিনুল ইসলাম রুবেল,বাংলা টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম,ইত্তেপাক প্রতিনিধি জাহিদ হৃদয়,সময়ের আলো প্রতিনিধি এনামুল হক নাবিদ,মানবকন্ঠ প্রতিনিধি উমর ফারুক,বর্তমান কথা প্রতিনিধি জাহিদুর রহমান চৌধুরী,সময়ের আলো প্রতিনিধি হেলাল উদ্দিন নিরব,আনোয়ার আবির প্রমুখ। এসময় বক্তারা বলেন,পেশাদার কলমযোদ্ধা নাদিমের অপরাধ,তিনি সরকার দলীয় এক চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রচার করেছেন। এজন্য তাকে দুই দফা হামলা চালিয়ে হত্যা করা হয়। এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করেও সফল হয়নি হত্যাকারীরা। শেষ পর্যন্ত চলন্ত মোটরসাইকেল থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করলো চেয়ারম্যানের লোকজন। আমরা সরকারের কাছ থেকে আশ্বাস নয়,কার্যকর পদক্ষেপ চাই। দ্রুত সময়ের মধ্যে নাদিমের হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি,নয়তো কঠোর আন্দোলনে নামবে চন্দনাইশে কর্মরত সাংবাদিকবৃন্দরা।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান