ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

এমপি শিমুলের বিরুদ্ধে রাবি শিক্ষকের জিডি


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ১১:২৯
নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সরকার সুজিত কুমার। এমপি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি দিয়েছেন, ‍এমন অভিযোগ এনে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় এই জিডি করেন তিনি।
 
জিডিতে রাবি শিক্ষক অভিযোগ করেন, ২০০৯ সালে তিনি ‘নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ নামে একটি বই লেখেন। এতে স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে তথ্য নিয়ে রাজাকারের তালিকা লেখেন। ওই তালিকায় নাটোর জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবা হাসান আলী রাজাকার ছিলেন বলে নামটি লেখেন। এতে ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ড. সুজিত কুমারকে হুমকি দিচ্ছেন। এতে পরিবার নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।
 
এ বিষয়ে অধ্যাপক ড. সরকার সুজিত কুমার বলেন, বইটিতে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবাকে রাজাকার বলায় তার সন্ত্রাসী বাহিনী ও কিছু অপরিচিত ব্যক্তি তাকে হুমকি দিচ্ছে। এতে তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই নিরাপত্তার কথা ভেবে জিডি করেছি। 
 
এদিকে এমপি শফিকুল ইসলাম শিমুল বলেন, আমার বিরুদ্ধে তার লিখিত বইয়ে যেভাবে মিথ্যাচার করা হয়েছে তা নজিরবিহীন ঘটনা। তার লিখিত বইয়ে আমার এবং আমার পিতা সম্পর্কে যা বলা হয়েছে তা সব মিথ্যা। এজন্য আমি তার বিরুদ্ধে মামলা দায়েরের সকল প্রক্রিয়া সম্পন্ন করেছি। তিনি বুঝতে পেরেছেন যে, আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করব। এটি বুঝতে পেরেই তিনি আবারো মিথ্যাচারের আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে রাজশাহীর একটি থানায় জিডি করেছেন। আমি রাজশাহীর ডিআইজিকে অনুরোধ করেছি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। কারণ, কেউ যদি হুমকি দিয়ে থাকে তাহলে তো অবশ্যই ট্র্যাকিংয়ের মাধ্যমে সেটি বের করা সম্ভব। আমি কিংবা আমার কোনো লোক তাকে হুমকি দেয়নি এটা আমি নির্দ্বিধায় বলতে পারি।
 
জিডির তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিম উদ্দিন বলেন, গত ২৯ জুলাই জিডিটি বোয়ালিয়া থানায় করা হয়েছে। বাদী এবং বিবাদীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে। হুমকির সত্যতা যাচাই করে আইনত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু