ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গরু কিনলে মোটরসাইকেল ফ্রি


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ২:১২
ঠাকুরগাঁওয়ে সাড়া ফেলেছে সাড়ে ৪২ মণ ওজনের গরু ‘বিগবস’। আলোচিত এই বিগবসকে একপলক দেখার জন্য আসছেন শত শত মানুষ। গরুটি কিনলেই ১৬০ সিসি’র পালসার বা এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল ফ্রি পাওয়া যাবে। বিগবস লম্বায় ১০ ফিট ও উচ্চতায় ৫ ফিট ১০ ইঞ্চি। এর ওজন সাড়ে ৪২ মণ। 
 
আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে বিগবস নামের এই গরুটি। গরুটির দাম ধরা হয়েছে ৩০ লাখ টাকা। বিগবস এর মালিক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের সীমন্তবর্তী তালতলা গ্রামের বাসিন্দা আফিল উদ্দীন। তিনি ছয় বছর ধরে বিদেশি জাতের এই গরুটি লালন-পালন করে আসছেন।
 
জানা গেছ, ছয় বছর আগে মাত্র ৯০ দিন বয়সে ও ২৭ কেজি ওজনের এই গরুটিকে ক্রয় করেন আফিল উদ্দিন। তখন থেকে প্রাকৃতিক খাবার ও ফলমূল তাকে খেতে দেওয়া হয়। গত বছর এই গরুর দাম ২২ লাখ টাকা বললেও কাঙ্খিত দাম না পাওয়ায় বিক্রয় করেননি তিনি।
 
এবার আশা করছেন কাঙ্খিত দামে বিক্রয় করতে পারবেন। স্থানীয়রা বিজলি আক্তার নামে এক গৃহবধূ বলেন, নিজের সন্তানের মতো যত্ন করে গরুটিকে বড় করেছেন আফিল উদ্দিন ও তার স্ত্রী। তাদের দেখে আমাদের এখানকার অনেকে এভাবে গরু লালন-পালন করার পরিকল্পনা করছে। আর দূর দূরান্ত থেকে গরুটি দেখতে আসছেন অনেকে। আল আমীন নামে একজন বলেন, এতো বড় আকৃতির গরু কখনো দেখিনি। গরুকে মোটাতাজা করার জন্য কোনো প্রকার ওষুধ ব্যবহার করা হয়নি বলে মালিক জানান। তিনি বলেন, ৬ বছর ধরে বিগবসকে খেসারির ডাল, ভুষি, ছোলাবুট, মসুর ডাল ও খুদি খাওয়ানো হয়েছে।
 
এছাড়া, আপেল, কমলা, আঙ্গুর, কলা ও ডাব খাওয়ানো হয়। এতে সাড়া দিনে প্রায় ২৫০০ টাকার খাবার খাওয়ানো হয় বলে জানান গরুর মালিক। গরুটির মালিক আফিল উদ্দিন বলেন, এই ষাড়টিকে কোরবানির আশায় এতো বড় করেছি। ৩০ লাখ টাকা হলে বিক্রি করবো।
 
তবে ক্রেতাকে উপহার হিসেবে ১৬০ সিসি’র পালসার অথবা এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল দিতে চেয়েছি। এই বিষয়ে জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবুল কালাম আজাদ জানান, এমন বড় আকৃতির বা ওজনের দ্বিতীয় গরু জেলায় নেই।
 
আফিল উদ্দিন এই ষাড়টিকে খুব যত্নসহকারে লালন-পালন করেছেন। এই গরু মোটাতাজা করণে কোনো ক্ষতিকর ওষুধ দেওয়া হয়নি। আমরা নিয়মিত গরুটি দেখতে গেছি এবং পরামর্শ দিয়েছি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির