ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মির্জাগঞ্জে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ৩:২৪

জামালপুরের বকশীগঞ্জে সংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মির্জাগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সরকারি রই মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বরগুনা - বরিশাল মহাসড়কে এ কর্মসূচী পালন করেন মির্জাগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দরা।এ কর্মসূচীর মাধ্যমে সাংবাদিক নাদিমকে হত্যাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান উপস্থিত সাংবাদিকরা। সাথে সাথে সাংবাদিকদের জীবন মান রক্ষায় আইন প্রনয়নের জন্য  প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।সাংবাদিক মুবিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির  সভাপতি মোঃ ফারুক খান,সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান বাঁধন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম গোলদার, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাব দাস অপু, সাংগঠনিক সম্পাদক আবদুল ওয়াদুদ,সহ স্থানীয় ইলেক্ট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীগন। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান