ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৬-২০২৩ দুপুর ৪:৮

জামালপুরে বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করায় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ জুন সকাল সাড়ে ১১টায় ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ব্যানারে ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সাগর-রুনি হত্যাসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিচার দাবী করেন। এছাড়াও সাংবাদিক সুরক্ষা আইনের দাবীও জানান তারা। 

এমএসএম / এমএসএম

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন