ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন


মেহেদী হাসান রিয়েল, ত্রিশাল photo মেহেদী হাসান রিয়েল, ত্রিশাল
প্রকাশিত: ১৭-৬-২০২৩ বিকাল ৫:৩৬

জামালপুরের বকশীগঞ্জের একাত্তর টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাব ও ত্রিশালে কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 
শনিবার (১৭ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ডে সাংবাদিক নাদিম হত্যার বিচার চেয়ে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাপ্তাহিক ত্রিশাল বার্তার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, মোস্তাফিজুর রহমান নোমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েল, সাধারণ সম্পাদক ফকরুদ্দিন আহমেদ, সাংবাদিক নাজমুল হাসান জীবন প্রমূখ। এ সময় বক্তারা সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়