ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলেন সিআইডি


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ১৭-৬-২০২৩ বিকাল ৫:৪৯
স্বামীকে মারধর করে বিষপান করিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় স্ত্রী। এরপর কক্সবাজার সদর মডেল থানায় অপমৃত্যু দায়েরের প্রায় পাচ বছর পরে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলায় একজনকে গ্রেফতার করে রহস্য উদঘাটন করেছে কক্সবাজার সিআইডি।
 
শনিবার ১৭ জুন বিকালে কক্সবাজার জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া এ তথ্যটি জানিয়েছেন। 
 
তিনি জানান, ২০১৬ সালের ১০ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে কে বা কারা চকরিয়া কোনাকালী এলাকার মৃত হাবিবুর রহমানের (৩৫) ছেলে সালাউদ্দিন প্রকাশ আরিফকে বিষ পান করা অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রেখে পালিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ নভেম্বর সকাল প্রায় ১১টার দিকে আরিফ মৃত্যুবরন করেন। ওই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি অপমৃত্যু রুজু হয়। যার মামলা নং- ৪৯/২০১৬। এরপর দীর্ঘ দুইবছর অনুসন্ধান করে কোন ক্লু না পেয়ে ২০১৮ সালে মামলার তদন্তভার দেওয়া হয় কক্সবাজার জেলা সিআইডি পুলিশকে। 
 
সিআইডি'র বিশেষ পুলিশ সুপার জানান, মামলার অনুসন্ধান করতে গিয়ে কক্সবাজার বাস টার্মিনালের একজন ভ্যান চালকের সূত্র পাওয়া যায়। তার সূত্র ধরে তার বোন ছলমা প্রকাশ ছালমা খাতুন (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মামলার ঘটনা স্বীকার করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে আসামি। এবং গ্রেফতারকৃত আসামী ছালমা খাতুনকে আদালতে হাজির করে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দী গ্রহণ করা হবে জানিয়েছেন সিআইডি'র এই কর্মকর্তা 

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ