উৎসব মুখর পরিবেশে চুয়েটে ৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে প্রকৌশল গুচ্ছের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ এর চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ১৭ই জুন (শনিবার) সকাল ১০ ঘটিকা থেকে একযোগে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপে ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার ছিল ৮১ শতাংশ। এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি, কুয়েটের ১০৬৫টি এবং রুয়েটের ১২৩৫টি সর্বমোট ৩২৩১টি আসনের বিপরীতে মোট ২৮ হাজার ৩৯৫ জন পরীক্ষার্থী ছিলেন। এর মধ্যে চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৭ হাজার ৬৪৪ জন এবং ‘খ’ বিভাগে ৬৮২ জন মোট ৮ হাজার ৩২৬ জন ছাত্র-ছাত্রী ছিলেন। চুয়েট কেন্দ্রের ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপের মোট ৭ হাজার ৬৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৭৫৯ জন উপস্থিত ছিলেন এবং ১ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন অর্থাৎ ‘ক’ গ্রুপে উপস্থিতির হার প্রায় ৮১ (৮১.১৮) শতাংশ। অন্যদিকে ‘খ’ গ্রুপের মোট ৬৮২ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪৮১ জন উপস্থিত ছিলেন এবং ২০১ জন অনুপস্থিত ছিলেন অর্থাৎ ‘খ’ গ্রুপে উপস্থিতির হার প্রায় ৭১ (৭০.৫৩) শতাংশ।
এদিকে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম চুয়েট কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও লোকাল ভর্তি কমিটির সভাপতি চুয়েট পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
শাফিন / শাফিন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার