ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের সোনার কন্যা নীপা রাজ্জাক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-৬-২০২৩ রাত ১১:৫৬
নীপা রাজ্জাক
নীপা রাজ্জাক

 নীপা রাজ্জাক এর জন্ম ময়মনসিংহ পুলিশ লাইন কাশোরে। তাঁর বাবা নূরুল ইসলাম রাজীব ছিলেন বাংলাদেশ পুলিশ এর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। সে সুবাধে দেশের বিভিন্ন অঞ্চলে কেটেছে তাঁর শৈশব। চট্টগ্রামের পাথরঘাটা স্কুল থেকে প্রাথমিক শিক্ষা, তারপর ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে নিয়েছেন সম্মান ডিগ্রি। ছোটবেলা থেকে করতেন আবৃত্তি। ময়মনসিংহ শিল্পকলা একাডেমি থেকে বিশেষ আবৃত্তি প্রশিক্ষণ নিয়েছেন। সংগীতের প্রশিক্ষণ নিয়েছেন ওস্তাদ গৌরাঙ্গ বণিক এর কাছে। আধুনিক গান তাঁর বেশি পছন্দ।

রান্নার প্রতি ভালোলাগা ছোটবেলা থেকে। তাঁর নানি সফুরা খাতুন এর রান্নার স্বাদ এখনও মুখে টের পান তিনি। ছোটবেলা থেকেই চেষ্টা করতেন নানির মতো রান্না করতে। সে জন্যে তাঁর নানির কাছে শিখেছেন অনেক পদের রান্না। বিয়ের পর শ্বাশুড়ি রোকেয়া উদ্দীন এর কাছ থেকেও রান্না শিখেছেন। তারপর ভালো মানের খাবার ও দেশের সব অঞ্চলের খাবার রান্না শেখার জন্য করেছেন অনেকগুলো প্রশিক্ষণ কর্মশালা। ঢাকাায় রান্নর প্রশিক্ষণ যারা দেন কমবেশি সবার কাছ থেকেই প্রশিক্ষণ নিয়েছেন তিনি। মুনিরা বেগম এর আপন ঘর, রীমা জুলফিকার এর গৃহসুখন, সেতারা ফেরদৌসী, নাজমা হুদা, কল্পনা রহমানসহ দেশের প্রখ্যাত রন্ধনশিল্পীদের কাছে রান্না শিখেছেন তিনি। নানা পদের খাবারের মধ্যে ডেজার্ট ও মিষ্টি জাতীয় খাবার তাঁর বেশি পছন্দ। রান্না করে এ পর্যন্ত প্রায় ৯৫ টি সম্মাননা স্মারক ও পুরস্কার অর্জন করেছেন। এ কারণে তাঁকে অনেকেই বলেন- ময়মনসিংহের সোনার কন্যা।

শাফিন / শাফিন

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান