ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৮-২০২১ দুপুর ১২:৪৭

বর্তমানে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। এদিকে হাঁটুর ইনজুরির কারণে বাংলাদেশ সফরে আসা হয়নি নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের। তার বদলি হিসেবে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ওয়েড। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এর আগেও অজিদের নেতৃত্ব দিয়েছেন ওয়েড। গেল বছর ফিঞ্চের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

সহ-অধিনায়ক হওয়ায় বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁরই কাঁধে পড়েছে নেতৃত্বভার। ১১তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এদিকে হাঁটুর ইনজুরির কারণে অস্ত্রোপচার করানো হতে পারে ফিঞ্চের । যদিও সেটা এখনই নয়।

দোহা ও লন্ডন হয়ে মেলবোর্নে পৌঁছে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রয়েছেন ফিঞ্চ। এরপর প্রয়োজন হলে যেতে পারেন ছুঁড়িকাচির নিচে। তবে ধারণা করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সেরে ওঠবেন ডানহাতি এই ব্যাটসম্যান। গেল বৃহস্পতিবার বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। ঢাকায় এসে তিনদিনের কোয়ারেন্টাইনে ছিলেন তাঁরা। কোয়ারেন্টাইন শেষে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে মিচেল স্টার্ক-ওয়েডরা।

আগামীকাল (৩ আগস্ট) মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচ হবে ৪ আগস্ট। একদিনের বিরতি দিয়ে ৬, ৭ ও ৯ আগস্ট মাঠে গড়াবে বাকি তিন ম্যাচ। ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী, সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

জামান / জামান

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ