ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র হামলা, আহত ১


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ১০:০

শ্রীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার ঘটনায় ১ জন আহত হয়েছে। আহত মরিন্দ্র চন্দ্র মন্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ছনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুপদ মন্ডল, টিংকু ও দেলোয়ার ওরফে দিলার বিরুদ্ধে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। 
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, টাকার লেনদেনকে কেন্দ্র করে মরিন্দ্র চন্দ্র মন্ডলের পুত্র রতন ও তপনের সাথে গুরুপদ মন্ডলের কথা কাটাকাটি শুরু হয়। এ পর্যায় গুরুপদ, টিংকু ও দিলাগং মরিন্দ্র মন্ডলকে মারধর করে। ছনবাড়ির নিউ লাইফ ফার্মেসীর ভিতর থেকে আহত মরিন্দ্রকে উদ্ধার করা হয়। 
এ বিষয়ে জানতে গুরুপদ মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করে তার স্বাক্ষাত পাওয়া যায়নি। তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া গেছে। 
স্থানীয় ইউপি সদস্য মো. শাহিন সরদার বলেন, যখন কথা কাটাকাটি হয়েছে তখন আমি উপস্থিত ছিলাম। আমি থামানোর চেষ্টা করে এসেছি। পরে শুনতে পারি মরিন্দ্র মন্ডলকে মারধর করা হয়েছে। 
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার এএসআই মো. ওমর জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

শাফিন / শাফিন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান