রায়গঞ্জে ফুটওভার ব্রিজ ও ইউটার্নের দাবি নিয়ে রাস্তায় জনসাধারণ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুটওভার ব্রিজ ও ইউটার্ন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনসাধারণ।উপজেলার চান্দাইকোনা ঢাকা-বগুড়া বাসস্ট্যান্ড ফুট ওভার ব্রিজ ও ইউটার্নের দাবি করেন তারা। রবিবার(১৮ জুলাই) সকালে চান্দাইকোনা বনিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে বাসস্ট্যান্ডে মানববন্ধনে এই দাবি জানানো হয়।
চান্দাইকোনা বাজার বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল হালীম খান দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ফেরদৌস সরকার শামীম,কোষাধ্যক্ষ হাজী গোলাম মোস্তফা ইকবাল,সদস্য জাহাঙ্গীর আলম,ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম বাবলু,চান্দাইকোনা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ফোজলুল হক বাবু,হাজী ওহায়েদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্র লীগের সাধারণ মিলন প্রমুখ।তৃতীয় লিঙ্গের সদস্যসহ মানববন্ধনে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার ৫ শতাধীক মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চান্দাইকোনা বাজার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক জায়গা। ফুট অভার ব্রীজ ও ইউটার্ণ না থাকায় বিভিন্ন সময় মারাত্মক দূর্ঘটনার স্বীকার হন সাধারণ মানুষ। এ বাজারসংলগ্ন মহাসড়কের দুই পাশে উল্লেখযোগ্য-সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, রাজনৈতিক দলের কার্যালয়, হাট বাজারসহ আবাসিক এলাকা রয়েছে। প্রয়োজনের তাগিদে প্রতিদিন হাজার হাজার মানুষকে চান্দাইকোনা বাজার বাসস্ট্যান্ড বগুড়া-ঢাকা মহাসড়ক হেঁটে পার হতে হয়।মহাসড়কটি ফোর লেনে উন্নীত করার সময় জনগুরুত্বপূর্ণ এই বাজারে একটি ইউটার্ন ও ফুটওভার ব্রিজ প্রাণের বলে জানান তারা।সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা আগামী ৭দিনের ভিতর যদি কোন পদক্ষেপ না গ্রহণ করেন তাহলে কোঠিন আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার